বেইজিং, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩২। নিখোঁজ রয়েছে ৫০ জন।
কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে।
সরকারি সংস্থাগুলো জানায়, বন্যা ও ভূমিধসের কারণে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত ১০ লাখেরও বেশি লোক বাস্তুহারা হয়ে পড়েছে।
চীনের জাতীয় বেসামরিক বিষয় সম্পর্কিত মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বন্যায় দক্ষিণাঞ্চলে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
কর্মকর্তারা জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ ৫৫ হাজার বাড়িঘর ও ৫ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। বন্যা কবলিত গুয়াংসিতে বন্যার্ত মানুষদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হচ্ছে।
সরকারি গণমাধ্যম জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত অঞ্চলগুলোতে রেল চলাচল বিঘি
bdnews24