২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাজানে বন উজাড়, ম্যালেরিয়া বাড়ছে

আমাজানে গাছ কেটে বন উজাড় করায় মশার বংশবৃদ্ধি বাড়ছে। এতে করে ব্রাজিলে ম্যালেরিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষকরা বুধবার এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

ওয়াশিংটন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমাজানে গাছ কেটে বন উজাড় করায় মশার বংশবৃদ্ধি বাড়ছে। এতে করে ব্রাজিলে ম্যালেরিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষকরা বুধবার এ কথা বলেছেন। তারা গবেষণায় দেখতে পান, বনের ৪ দশমিক ২ ভাগ গাছ কাটার পর ব্রাজিলে ম্যালেরিয়ার হার ৪৮ শতাংশ বেড়েছে। তাদের গবেষণা ফলাফল একটি জার্নালে প্রকাশিত হয়েছে যেখানে গাছ কাটার সঙ্গে মশার বংশবৃদ্ধি পাওয়া এবং মানুষের ম্যালেরিয়া সংক্রমিত হওয়ার যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। এ গবেষণার সঙ্গে সম্পৃক্ত উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা অলসন বলেন, বন নিধনের ক্ষতিকর পরিবেশগত কারণে ম্যালেরিয়া মহামারী আকারে দেখা দিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৭ ঘ.