২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের এইডস তহবিল কমানোর অভিযোগে দ. আফ্রিকায় বিক্ষোভ

আফ্রিকায় এইডস প্রতিরোধে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নত দেশগুলো প্রতিশ্র"তি রক্ষা করছে না অভিযোগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 10:14 AM

Updated : 25 Aug 2022, 12:24 PM

জোহানেসবার্গ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-আফ্রিকায় এইডস প্রতিরোধে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নত দেশগুলো প্রতিশ্র"তি রক্ষা করছে না অভিযোগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা 'এইচআইভি পজিটিভ' লেখা উজ্জ্বল সবুজ রঙের শার্ট পরেছিল। পাশাপাশি তারা এইডস চিকিৎসার সুযোগ রক্ষার আহ্বান জানিয়ে গণসাক্ষরসহ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা একটি চিঠি জমা দেয় মার্কিন দূতাবাসে। চিঠিতে বিভিন্ন রোগ প্রতিরোধে আন্তর্জাতিক সহায়তায় গঠিত 'গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিবি, ম্যালেরিয়া' তহবিলে যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা কমিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিক্ষোভকারীরা বলেছে, এইডস প্রতিরোধে যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা কমিয়ে দিলে অন্যান্য উন্নতদেশগুলোও তা অনুসরণ করবে। তবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ওবামা প্রশাসন ২০১১ সালের বাজেটে প্রেসিডেন্টের জরুরি তহবিলে এইডস প্রতিরোধে আর্থিক সহায়তা বাড়ানোর জন্য কংগ্রেসের প্রতি অনুরোধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৫৪৫ঘ.