২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-ইইউ'র

পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার পরপরই একই পদক্ষেপ নিতে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

ওয়াশিংটন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার পরপরই একই পদক্ষেপ নিতে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। যুক্তরাষ্ট্র বুধবার ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংক, রাষ্ট্রীয় জাহাজ চলাচল কোম্পানি, বিমান বাহিনী ও রেভল্যুশনারি গার্ড বাহিনী, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ ভাহিদীকে নিষেধাজ্ঞার আওতায় রেখেছে। আসছে সপ্তায় ইরানের ওপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সাংবাদিকদের জানান মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনার। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ইরানের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ বন্ধ করা এবং তেল শোধন ও প্রাকৃতিক গ্যাস কমানোর পদক্ষেপসহ অন্যান্য আরো পদক্ষেপ নিতে রাজি হয়েছেন। ১০ জুন জাতিসংঘ অবরোধ আরোপের সিদ্ধান্তের পর ইরানের ওপর বাড়তি এ অবরোধ আরোপ করা হচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার জন্য ইরানের ওপর চাপ সৃষ্টি করাই এর উদ্দেশ্য। পশ্চিমাদের ধারণা, ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের ওপর নতুন অবরোধ কার্যকর হবে। অবরোধে বাণিজ্য, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স, জাহাজ ও উড়োজাহাজসহ পরিবহণ খাত এবং গ্যাস ও তেল শিল্পের প্রধান খাতসমূহের উপর বেশি গুরুত্বারোপ করা হবে। ইউরোপীয় কাউন্সিল বলেছে, ইরানকে তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক স