২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেগ আদালতে দুই দারফুর বিদ্রোহি নেতার আত্মসমর্পণ

আন্তর্জাতিক আদালতের কাছে আত্মসমর্পন করতে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত সুদানের দুই জঙ্গি নেতা দ্য হেগে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 05:48 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

সুদান, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক আদালতের কাছে আত্মসমর্পন করতে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত সুদানের দুই জঙ্গি নেতা দ্য হেগে পৌঁছেছেন। আবদাল্লা বান্দা আবাকায়ের নওরেইন এবং সালেহ মোহাম্মদ জেরবো জামুসকে গত বছর অভিযুক্ত করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের সামনে হাজির করা হবে। ২০০৭ সালে দারফুরে একটি সেনা বেসে হামলার নেতৃত্ব দিয়েছিল এই দুই জঙ্গি নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২৩৩০ ঘ.