কেপ কেনাভেরাল, ফ্লোরিডা (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দুইজন এবং রাশিয়ার একজন নভোচারী নিয়ে মঙ্গলবার কাজাখস্তান থেকে মাহাকাশে যাত্রা করেছে রাশিয়ার সয়ুজ রকেট।
তারা দুই দিনের ভ্রমণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন।
রকেটটি গ্রীনিচ মান সময় ২১৩৫-এ বৈইকনুর মহাকাশ যান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে পৃথিবীর কক্ষপথের বাইরে সয়ুজ রকেটের ১০০ তম যাত্রা পূর্ণ হলো।
সয়ুজ ক্যাপসুলের মহাকাশচারীরা হচ্ছেন সাবেক স্টেশন কমান্ডার রাশিয়ার ফাইয়োডোর যুরচিখিন, নাসার অভিজ্ঞ মহাকাশচারী ডগলাস হুইলক এবং শ্যানন ওয়াকার; মহাকাশে যার প্রথম যাত্রা ও হিউসটোন শহর থেকে তিনিই প্রথম মহাকাশচারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৪ ঘ.
bdnews24