নিউ অরলিনস, লুইজিয়ানা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি) - তেল নিঃসরণ বন্ধে ব্রিটিশ পেট্রোরিয়ামের (বিপি) পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃবৃন্দ শনিবার আলোচনা করবে।
কারণ মেক্সিকো উপসাগর তলে তেল খনি বিস্ফোরণের পর সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পরায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চাপা ক্ষোভ বাড়ছে।
হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ওভাল অফিস থেকে টেলিফোন করবেন।
মনুষ্য-সৃষ্ট যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয়ের জন্য ওবামা বিপির সমালোচনা করেছেন। এখন দু'জনই এ সংকট নিরসনের পথ খুঁজছেন।
ওবামা বিপি চেয়ারম্যান কার্ল-হেনরিক সানবার্গকে আগামী বুধবার ওয়াশিংটনে সাক্ষাৎ করার নির্দেশ দিয়েছেন। তিনি নির্বাহী প্রধান টনি হায়ার্ডের সমালোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২৩৪০ ঘ.
bdnews24