২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বোমা হামলায় ১৫ জন আহত

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে মঙ্গলবার বোমা হামলায় ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 07:44 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

ইস্তাম্বুল, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে মঙ্গলবার বোমা হামলায় ১৫ জন আহত হয়েছেন। আনাতোলিয়া সংবাদ সংস্থার বরাত দিয়ে এএফপি জানায়, পুলিশের একটি মিনিবাসকে লক্ষ করে এই বোমা হামলা চালানো হয়। ইস্তাম্বুলের কুকুকচেকমেক জেলার একটি হাসপাতালের কাছে রাস্তার পাশে বোমাটি রাখা হয়। এখানেই পুলিশের মিনিবাসটি কর্মকর্তাদের কর্মস্থলে নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত ছিল। আহতদের মধ্যে কর্মকর্তারা ছাড়াও সাধারণ পথচারী ছিল বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪০ঘ.