কাবুল , জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- আফগানিস্তানে সোমবার পৃথক ঘটনায় ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (ইসাফ) এর ১০ সদস্য নিহত হয়েছেন।
এছাড়া একটি আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন আফগান পুলিশকে প্রশিক্ষণ সহযোগিতায় নিয়োজিত আমেরিকার একটি প্রতিষ্ঠানে কর্মরত দুই বিদেশি বেসামরিক নাগরিক।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, পূর্ব আফগানিস্তানে আকস্মিক এক বোমা হামলায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।
আফগানিস্তানের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে পৃথক আরেকটি হামলায় আরও পাঁচ ন্যাটো সেনা নিহত হয়েছে। এই অঞ্চলে 'ইসাফ' তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলো।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের হামলায় কোন বৃটিশ সেনা নিহত হয়নি।
যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতনের জন্য তালেবান জঙ্গিরা নিয়মিতই হামলা চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানে এটি ছিলো গত কয়েক মাসের মধ্যে একদিনে এতো বেশি সংখ্যক বিদেশি সেনার মৃত্যুর ঘটনা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে ৩৫ হাজার সেনা দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর এই হামলা চালানো হলো।
ধারণা করা হচ্ছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে তালেবান জঙ্গিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/বিবি/সিআর/১২৪৭ঘ.
bdnews24