২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসের নিষেধাজ্ঞা বাতিল

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আর কোন বাঁধা থাকছে না পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানের। শনিবার তুলে নেয়া হয়েছে তার নিষেধাজ্ঞা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আর কোন বাঁধা থাকছে না পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানের। শনিবার তুলে নেয়া হয়েছে তার নিষেধাজ্ঞা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ফেব্র"য়ারির অস্ট্রেলিয়া সফরের পর তাকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি )। একই সাথে বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির জরিমানা মওকুফ করা হয়েছে। কমেছে আকমল ভ্রাতৃদ্বয়ের জরিমানাও। গত সপ্তাহে বাতিল করা হয় সাবেক অধিনায়ক শোয়েব মালিকের এক বছরের নিষেধাজ্ঞা। তবে সেই সফরের অধিনায়ক মোহাম্মদ ইউসুফ শাস্তির ঘোষণার পর চলে যান অবসরে। আপিল না করায় তার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বহাল রয়েছে এখনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/২০০০ ঘ.