লন্ডন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান জঙ্গিদের গুলিতে দুই ব্রিটিশ সেনা নিহত হয়েছে।
শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
তারা জানায়, ব্রিটিশ রয়্যাল গুর্খা রাইফেলস ব্যাটল গ্র"পের অংশ দি মারসিয়ান রেজিমেন্টের ওই দুই সেনা শুক্রবার বিকেলে নিহত হয়।
হেলমান্দে নিয়োজিত টাস্ক ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেমস কার-স্মিথ এক বিবৃতিতে বলেন, "হেলমান্দের নহর ই-সিরাজে জঙ্গিদের হাল্কা অস্ত্রের ছোঁড়া গুলিতে তারা নিহত হয়। তাদের কথা আমাদের দারুণভাবে মনে পড়ছে এবং আমরা তাদের স্মরণ করব।"
এ নিয়ে ২০০১ সালের অক্টোবরে শুরু হওয়া আফগান যুদ্ধে এ পর্যন্ত ২৯২ জন ব্রিটিশ সেনা নিহত হল।
আফগানিস্তানে ৯ হাজার পাঁচশ' ব্রিটিশ সেনা নিয়োজিত আছে, যারা হেলমান্দে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
আফগানিস্তান ইস্যুকে ব্রিটেনের নতুন জোট সরকার তার বিদেশ নীতির সর্বাগ্রে স্থান দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৫৫৩ঘ.
bdnews24