২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস বন্ডের গাড়ি নিলামে

জেমস বন্ডের ১৯৬৪ মডেলের অ্যাস্টন মার্টিন ডিবি৫ গাড়িটি মঙ্গলবার 'বিশ্বের সবচেয়ে খ্যাতিমান গাড়ি' হিসাবে নিলামে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 07:47 AM

Updated : 25 Aug 2022, 11:34 AM

লন্ডন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স লাইফ)- জেমস বন্ডের ১৯৬৪ মডেলের অ্যাস্টন মার্টিন ডিবি৫ গাড়িটি মঙ্গলবার 'বিশ্বের সবচেয়ে খ্যাতিমান গাড়ি' হিসাবে নিলামে উঠেছে। গাড়িটি ৫০ লাখ ডলার মূল্য পাবে বলে আশা আশা করছে নিলাম ডাককারী প্রতিষ্ঠান আর এম। প্রথমবারের মতো এই রূপালি রঙের বিশেষ গাড়িটি সাধারণের ক্রয়ের জন্য উন্মুক্ত করা হলো। এক বিবৃতিতে আর এম জানায়, এটি দুটি গাড়ির একটি। এই গাড়িটি জিরো জিরো সেভেন সিরিজে শন কনারি অভিনীত 'গোল্ড ফিঙ্গার' ও 'থান্ডারবল'-এ ব্যবহৃত হয়েছে। বিশেষ এই গাড়িতে মেশিনগান, বুলেটপ্র"ফ গ্লাস, স্বংয়ক্রিয় নাম্বার প্লেট, ট্রেকিং ডিভাইস, ছাদ খোলার ব্যবস্থা, স্মোক স্ক্রিনসহ আরো বেশকিছু সুবিধা রয়েছে। তবে এগুলোর সবকিছুই ব্যবহারযোগ্য নয়। যেমন মেশিনগানটি আসল নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৯ঘ.