২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দামানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ভারতের পূর্বাঞ্চলীয় আন্দামান দীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 04:22 AM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ওয়াশিংটন, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পূর্বাঞ্চলীয় আন্দামান দীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এবং প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এ তথ্য জানায়। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ১.২১ মিনিটে (১৯৫১ জিএমটি, সোমবার), ব্লেয়ার বন্দরের ৭৫ মাইল পূর্বে ৭৯.৪ মাইল গভীরে উৎপন্ন হয়। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, "এ মাত্রার ভূমিকম্প কখনো কখনো সুনামির আকার ধারণ করতে পারে এবং তা ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে কয়েকশ' মাইল সীমাজুড়ে আঘাত হানতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৩ঘ.