ব্যাঙ্গালোর, ভারত, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভারতে ব্যাঙ্গালোরগামী একটি বাস দুর্ঘটনায় রোববার ১০ শিশুসহ কমপে ৩০ জন জীবন্ত দগ্ধ হয়েছে। বাসটি রোডব্লকে ধাক্কা খেয়ে খাদে পড়ে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ একথা জানিয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট লাভু রাম এএফপিকে টেলিফোনে জানান, অন্ধকারে চলতে থাকা সরকারী মালিকানাধীন বাসটি রোডব্লকের সঙ্গে ধাক্কা খেয়ে ছোট্ট একটি সেতু থেকে খাদে পড়ে যায়। এতে বাসের ডিজেল ট্যাংক বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়।
বাসটিতে মোট ৬৪ জন যাত্রী ছিল। বাসটি দণিাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের সুরপুর থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছিল।
রাজ্য পরিবহণ মন্ত্রী আর. অশোক দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে চালকের ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, পুলিশ চালকের বিরূদ্ধে মামলা দায়ের করেছে। দুর্ঘটনায় চালক বেঁেচ গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ভারতেই সবচেয়ে বেশি। এর কারণ পরিবহণ গতি, রাস্তার দুরবস্থা, জনবাহুল্য এবং দুর্বল পরিবহন ব্যবস্থাপনা।
পুলিশের তথ্য অনুযায়ী, ভারতে সারা বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১০ হাজারের বেশি লোক মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৬ ঘ.
bdnews24