২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যামাইকায় পর্যটন ও ভ্রমণ বন্ধ

মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে পুলিশের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করায় মঙ্গলবার জ্যামাইকায় ভ্রমণ না করার ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দিয়েছে বিভিন্ন দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 11:09 AM

কিংস্টোন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে পুলিশের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করায় মঙ্গলবার জ্যামাইকায় ভ্রমণ না করার ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দিয়েছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জ্যামাইকা ভ্রমণের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছে। স্থানীয় এক মাদক সম্রাটকে হস্তান্তরের যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে তাকে ধরতে অভিযান চালালে মাদকচক্রের অস্ত্রধারী দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে মঙ্গলবার রাজধানী কিংস্টোনের কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সহিংস পরিস্থিতিতে কিংস্টোনে দূতাবাস বন্ধ করে সোমবার ভ্রমণকারীদের উদ্দেশে ওয়াশিংটন বলে, "কিংস্টোন,জ্যামাইকা ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ না করার জন্য পররাষ্ট্রবিভাগের পক্ষ থেকে হুঁশিয়ারি জানানো হচ্ছে।" রোববার প্রধানমন্ত্রী ব্র"স গোল্ডিং রাজধানীতে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থা চলতে থাকা অবস্থায় অস্ত্রধারীরা দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। গত সপ্তাহে জ্যামাইকা সরকার ক্রিস্টোফার দুদুস নামের এ মাদক চোরাচালান চক্রের নেতাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের একটি আদেশনামা সই করার পর ছড়িয়ে পড়া সহিংসতায় সোমবার প্রথম কোনো পুলিশ সদস্য নিহত হয়। রবিনহুড খ্যাত দুদুস দরিদ্র জ্যামাইকাবাসীদের সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের মধ্যে জনপ্রিয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৯ ঘ.