২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককের কাছে ব্যাংকে গুলি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি ব্যাংকে রোববার ভোররাতে পিস্তল দিয়ে গুলি চালিয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 05:58 AM

Updated : 25 Aug 2022, 10:55 AM

ব্যাংকক, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি ব্যাংকে রোববার ভোররাতে পিস্তল দিয়ে গুলি চালিয়েছে একজন। গুলিতে ব্যাংকটির কাচের দরজা ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে থাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের দাবিতে ব্যাংককের বাণিজ্যিক কেন্দ্রে প্রায় দুই মাস ধরে অবস্থানের পর সরকারবিরোধী লাল শার্ট বিক্ষোভকারীদের গত বুধবার ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী। এ ঘটনার পর বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়লেও গত দুই দিনে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছে। পুলিশ বলছে, রোববার ভোররাতে ব্যাংকে গুলি হওয়ার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১১৫৫ ঘ.