ব্যাংকক, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাই সরকারের চূড়ান্ত দমনাভিযানের হুমকি উপেক্ষা করে হাজার হাজার লাল শার্ট বিক্ষোভকারী সোমবার রাজধানী ব্যাংককে তাদের অস্থায়ী ক্যাম্পেই রয়ে গেছে।
প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার সরকার আন্দোলনের সমাপ্তি টানতে আন্দোলনকারী লাল শার্টদের শিবির ছাড়ার জন্য সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
গত তিন দিনের সেনা-লাল শার্ট সংঘর্ষে এ পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছে।
সরকার সোমবারের মধ্যেই আন্দোলনের ইতি টানতে চাইছে। সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন বলেন, সেনাদের উপর দাঙ্গা ও সহিংস হামলা বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, "পরিস্থিতি শান্ত হলে, আন্দোলন বন্ধ হলে, সহিংসতা শেষ হলে এবং কর্তৃপক্ষের উপর হামলা বন্ধ হলেই সরকার আলোচনা শুরু করতে প্রস্তুত।"
তবে ব্যাংককের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আলোচনার পথ রুদ্ধ হয়ে গেছে। সেইসঙ্গে আশঙ্কা দেখা দিয়েছে চূড়ান্ত দমনাভিযানের। কারণ দু'পক্ষই অপর পক্ষ প্রথমে সহিংসতা বন্ধ করুক বলে দাবি করছে।
এদিকে, লাল শার্টদের সামরিক পরামর্শক মেজর জেনারেল খাত্তিয়া সোয়াসদিপল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের পরিচালক একথা জানিয়েছে।
সেহ দায়েং নামে সমধিক পরিচিত এ সেনা কর্মকর্তা বৃহস্পতিবার
bdnews24