২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি সীমান্তরক্ষীকে মুক্তি দিল ইরান

ইরান তার সীমান্ত এলাকায় গ্রেপ্তার হওয়া ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

আরবিল, ইরাক, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান তার সীমান্ত এলাকায় গ্রেপ্তার হওয়া ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে। দু দেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার সংঘর্ষের পর ইরান ওই ইরাকি কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। ইরানি সেনারা ওই সীমান্ত এলাকায় ইরাকি সীমান্তরক্ষীদের কুর্দি বিদ্রোহী গেরিলা ভেবে ভুল করে। একপর্যায়ে ইরাকি সীমান্তরক্ষী বাহিনী ও ইরানি সেনাদের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় ওই ইরাকি সীমান্তরক্ষীকে গ্রেপ্তার করা হয়। ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অধ্যূষিত সুলাইমানিয়া প্রদেশের ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ গারিব জানিয়েছেন, কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই শুক্রবার বিকালে সীমান্তরক্ষীকে মুক্তি দেয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ইরাকি সীমান্তরক্ষীদের কুর্দি গেরিলা ভেবে ভুল করে ইরানি সেনারা ফাঁকা গুলি ছোড়ে। ইরাকের কুর্দি অঞ্চলের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জব্বার ইয়ার বলেছেন, এই ঘটনায় দুই পক্ষের মধ্যে কোন গুলি বিনিময় হয়নি। তিনি আরও বলেন. ইরাকি সীমান্তরক্ষীরা কুর্দিশ বিদ্রোহী গোষ্ঠী পার্টি অ ফ্রি লাইফ অফ কুর্দিশ (পিজেএকে) এর সদস্য বলে ভেবেছিলো ইরানি সেনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৫৪৩ ঘ.