২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর স্পর্শ পাল্টে দেয় সিদ্ধান্ত

স্পর্শেই পাল্টে যেতে পারে মানুষের আচরণ। পিঠে হাল্কা চাপড় কিংবা বাহুতে আশ্বাসসূচক স্পর্শ শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 07:23 AM

Updated : 26 Apr 2022, 01:03 AM

নিউ ইয়র্ক, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পর্শেই পাল্টে যেতে পারে মানুষের আচরণ। পিঠে হাল্কা চাপড় কিংবা বাহুতে আশ্বাসসূচক স্পর্শ শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। সেইসঙ্গে কোনও ব্যক্তির ঝুঁকিপূর্ণ কাজে অর্থ বিনিয়োগ এবং তা থেকে নিরাপদ লাভ তুলে আনারেে ত্রও এটি কার্যকরী ভূমিকা রাখতে পারে। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক জোনাথন লেভাভ বলেন, "প্রভাবিত হচ্ছে এমনটি বুঝতে না দিয়ে কারো আচরণকে প্রভাবিত করার এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি।" সাাৎকারে তিনি আরও বলেন, " যদি আপনি একজন ডাক্তার হন কিংবা বিপণন পেশায় থাকেন তবে এমন ধরনের যোগাযোগের কথা আপনি মনে রাখবেন।" ধারাবাহিক স্পর্শের অভিজ্ঞতা সম্পন্ন লেভাভের এ প্রতিবেদনটি ছাপা হয়েছে সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে। এক সমীায় দেখা গেছে, ৬৭ জন নারী ও পুরুষকে নগদ অর্থ ও ঝুঁকিপূর্ণ জুয়ার মধ্যে একটিকে বেছে নিতে বলা হয় এবং পরে তাদের কাঁধে ও পিঠে হাত রাখে পুরুষ ও নারী গবেষকরা। লেভাভ ও তার সহকারী গবেষক কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের জেনিফার এগ্রো দেখেন যে, নারী-পুরষ উভয়েই নগদ অর্থের পরিবর্তে গ্যারান্টিহীন ঝুঁকিপূর্ণ জুয়াকেই বেছে নেয়। বিশেষ করে যদি ওই ব্যক্তিকে কোনো নারী স্পর্শ করে থাকে। অন্য একটি পরীায়, ১০৫ জন ব্যক্তিকে তাদের টাকা কোথায় বিনিয়োগ করবে, এ বিষয়ে দুটো বিকল্প থেকে একটি বেছে নিতে বলা হয়। বাৎসরিক চার শতাংশ সুদে বন্ড কেনা কিংবা ফেরত পাওয়ার গ্যারান্টি না থাকা লাভজনক আর্থিক চুক্তি। আগের মতো এখানেও ওসব ব্যক্তির কাঁধে ও পিঠে হাত রাখে পুরুষ ও নারী গবেষকরা। এবারও দেখা যায়, যেসব ব্যক্তির কাঁধে ও পিঠে নারী স্পর্শ ছিল তারা অধিক ঝুঁকিপূর্ণ বিকল্পই বেছে নেয়। লেভাভ ও এগ্রো ওই সমীায় লেখেন, "কাঁধের পেছনে নারীর একটা সামান্য চাপড়েও সামগ্রিকভাবে এমন একটা সমর্থন যোগায় যার সঙ্গে ব্যক্তির ছেলেবেলায় পাওয়া মাতৃস্পর্শজনিত নিরাপত্তার অনুভূতি প্রায় একই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৩১৯ঘ.