ব্যাংকক, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)---থাইল্যান্ডের লাল শার্ট বিক্ষোভকারীদের সামরিক শাখার নেতা খাত্তিয়া সাওয়াশদিপোল বিক্ষোভস্থলের কাছে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
খাত্তিয়াকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে বলে রাষ্ট্রীয় নারেনথর্ন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস জানিয়েছে।
এ এলাকায় আরো চারজনের আহত হওয়ার খবর জানায় তারা।
'কমান্ডার রেড' নামে পরিচিত খাত্তিয়া সেনাবাহিনী থেকে বহিস্কৃত একজন সাবেক মেজর জেনারেল। লাল শার্টদের বিক্ষোভস্থলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। সরকার তার বিরুদ্ধে অনেকগুলো গ্রেনেড হামলার অভিযোগ এনে তাকে 'সন্ত্রাসী' হিসেবে অভিহিত করেছে।
থাই ও বিদেশী সাংবাদিকরা জানান, তাদেরকে সাক্ষাৎকার দেওয়ার সময় খাত্তিয়াকে গুলি করা হয়।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধি জানান, সেনাবাহিনী বিক্ষোভস্থলে ঢুকতে পারবে কিনা সে বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় তাকে গুলি করা হয়। তখন তিনি ব্যাংককের প্রধান বাণিজ্যিক এলাকায় বিক্ষোভকারীদের শিবিরের মধ্যে ছিলেন।
এর আগে ব্যাংককের কেন্দ্রস্থলে সশস্ত্র যান দিয়ে বিক্ষোভস্থল অবরোধ করার হুঁশিয়ারি দেয় থাই সেনাবাহিনী। লাল শার্ট আন্দোলনকারীদের অটল অবস্থানের মুখে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের পরিকল্পনা বাদ দেওয়ার পর এ হুঁশিয়ারি আসে।
বিক্ষোভস্থলে লাল শার্টদের প্রবেশ ঠেকাতে সন্ধ্যা ছয়টা থেকে সশস্ত্র সেনাযান দিয়ে ঐ এলাকা অবরোধের ঘোষণা দিয়ে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সুনসার্ন কাউকুমনার্দ এএফপিকে বলেন, "কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না এবং এ অভিযানে
bdnews24