২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাজার বিরুদ্ধে আবার আবেদন সু চি'র

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি আবারো তার সাজার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। মঙ্গলবার সু চি'র আইনজীবী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 02:20 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

ইয়াংগুন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি আবারো তার সাজার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। মঙ্গলবার সু চি'র আইনজীবী একথা জানিয়েছেন। গত বছর বাড়িতে এক মার্কিনি অনুপ্রবেশের ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সু চিকে ১৮ মাসের গৃহবন্দিত্ব দেওয়া হয়। সু চির আইনজীবী দল সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ তিন বিচারকের বেঞ্চে এ সাজার বিরুদ্ধে আবেদন করেন। ১১ আগস্টে সু চি'র বাড়তি ১৮ মাসের গৃহবন্দিত্বের রায় অবৈধ বিবেচিত হবে বলে তারা আশা করছেন। এটিই আবেদনের শেষ সুযোগ উল্লেখ করে সু চির আইনজীবী নিয়ান উইন বলেন, "তিনি নির্দোষ। আমরা সম্ভবত প্রত্যাশিত রায় পাব না। তবে বিষয়টি আন্তর্জাতিক স