নিউ ইয়র্ক, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্দেহজনক একটি প্যাকেটকে বিস্ফোরক ভেবে শুক্রবার কিছুক্ষণের জন্য নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের একটি অংশ বন্ধ করে দেয় পুলিশ।
পরে দেখা গেছে এটি একটি পরিত্যক্ত দুপুরের খাবারের প্যাকেট।
শনিবার নিউ ইয়র্কে একটি গাড়ি বোমা নিষ্ক্রিয় করার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এই ঘটনায় পুলিশ দক্ষিণ এভিন্যুর বিভিন্ন ব্লক প্রায় ৯০ মিনিট বন্ধ করে রাখে। তারপর বোমা নিষ্ক্রিয়কারী কর্মকর্তারা সাদা রং এর খাবারের প্যাকেটটি পরীক্ষা করে।
প্যাকেটটির সাথে একটি পানির বোতলও ছিল। এতে বিপজ্জনক কিছূ পাওয়া যায়নি।
নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন জানিয়েছেন, ওয়েস্ট ৪৬ স্ট্রিটের ব্রডওয়ের কাছে একটি মলের কাছে পুলিশ এই প্যাকেটটি দেখতে পায়।
মার্কিন কৌশুলিরা মঙ্গলবার পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সল শাহজাদের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের চেষ্টা ও মার্কিন নাগরিকদের হত্যা পরিকল্পনায় জড়িত সন্দেহে অভিযোগ এনেছে। এ ঘটনা এখনো তদন্তাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৫০৫ঘ.
bdnews24