২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার তেল ট্যাঙ্কার উদ্ধার অভিযানে এক জলদস্যু নিহত

ইয়েমেনের উপকূলে ছিনতাই হওয়া রুশ মালিকানাধীন একটি তেলভর্তি জাহাজ উদ্ধারে পরিচালিত রুশ যুদ্ধ জাহাজের সশস্ত্র অভিযানে এক সোমালি জলদস্যু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 07:44 AM

Updated : 24 Aug 2022, 09:12 PM

মস্কো, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের উপকূলে ছিনতাই হওয়া রুশ মালিকানাধীন একটি তেলভর্তি জাহাজ উদ্ধারে পরিচালিত রুশ যুদ্ধ জাহাজের সশস্ত্র অভিযানে এক সোমালি জলদস্যু নিহত হয়েছে। আটক করা হয় আরও ১০ জলদস্যুকে। বৃহস্পতিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আরআইএ একথা জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক নৌ বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে আরআইএ জানায়, বৃহস্পতিবার সকালে ২৩ জন নাবিকসহ এমভি মস্কো ইউনিভার্সিটি নামের তেলভর্তি জাহাজটিকে উদ্ধার করা হয়। নাবিকদের সবাই জীবিত ও সুস্থ আছে। ৫ কোটি ২০ লাখ ডলার মূল্যের অপরিশোধিত তেলসহ জাহাজটি বুধবার ছিনতাই হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৩৩৭ঘ.