জাতিসংঘ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধে আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের পরিকল্পনা ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।
জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি পর্যলোচনা সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্টি নাতালেগাওয়া এই ঘোষণা দেন।
যে নয়টি দেশ জাতিসংঘের এই চুক্তিটি কার্যকর করার জন্য এখনো অনুমোদন দেয়নি সেই দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। অন্যদেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া, মিশর, ভারত, ইরান, ইসরায়েল ও পাকিস্তান।
নাতালেগাওয়া বলেন, আগস্টে সংসদে 'ক
bdnews24