২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট সমাধানে থাই প্রধানমন্ত্রীর 'রোডম্যাপ'

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জজিভা দুইমাস ধরে চলমান সরকার বিরোধী আন্দোলন বন্ধ করতে খুব শিগগির 'রোডম্যাপ' ঘোষণা করবেন বলে সোমবার জানিয়েছেন। (ভিডিওসহ দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 01:53 PM

Updated : 26 Apr 2022, 01:02 AM

ব্যাংকক, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জজিভা দুইমাস ধরে চলমান সরকার বিরোধী আন্দোলন বন্ধ করতে খুব শিগগির 'রোডম্যাপ' ঘোষণা করবেন বলে সোমবার জানিয়েছেন। নির্বাসিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। সরকার বিরোধী আন্দোলন থেকে আরো সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে প্রধানমন্ত্রী এ রোডম্যাপ ঘোষণার প্রতিশ্র"তি দিয়েছেন। অভিজিতের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ব্যাংকক অচল করে দেওয়া হাজার হাজার বিক্ষোভকারী অবস্থানে অনড় রয়েছে। ব্যাংককের প্রধান বাণিজ্যিক এলাকা থেকে তাদের সরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সোমবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে অভিজিৎ আরো নমনীয় সুরে জানান, আলোচনার মাধ্যমে থাইল্যান্ডে অচলাবস্থা কাটাতে পারবে বলে আশা করছে সরকার এবং তিনি খুব শিগগিরিই গৃহযুদ্ধ থেকে দেশটিকে বাঁচাতে পরিকল্পনা প্রকাশ করবেন। তিনি বলেন, "আমি একটি প্রস্তাব করবো যা রাজনৈতিক সমাধান দেবে বা শান্তি প্রতিষ্ঠায় 'রোডম্যাপ' হবে। তবে তা হবে সব পক্ষের মতামতের ভিত্তিতে। সরকার, রাজনীতিক, বিক্ষোভকারী ও বিক্ষোভবিরোধী কারোর একার মতামতের ভিত্তিতে নয়। এটি প্রকৃতপক্ষে সামগ্রিক সমাধানের পথ নির্দেশ করবে।" থাইল্যান্ডের পর্যটনে বিঘ