শ্রীনগর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৩ সালে দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার পর থেকে কাশ্মীর সীমান্তে বিরল প্রজাতির পাহাড়ি ছাগলের সংখ্যা বেড়ে চলছে।
নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অনুযায়ী কাশ্মীর ভারত ও পাকিস্তানে বিভক্ত।
যুদ্ধবিরতির আগে সীমান্তে দু পক্ষের সেনাদের নিয়মিত গোলাগুলির বলি হতে হতো মারখর নামের এ প্রাজাতির ছাগল। এ ছাগলের বৈজ্ঞানিক নাম ক্যাপরা ফ্যালকোনেরি।
বহু বছর মারখর ছাগল লোকচক্ষুর অন্তরালে থাকলেও যুদ্ধ বিরতির পর আবার তাদের দেখা মিলছে। বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তারা এ কথা জানান।
হাল্কা খয়েরি থেকে কালো বর্ণের এ ছাগল বিশ্বের সবচেয়ে বড় আকৃতির। এদের বড় বৈশিষ্ট্য হলো লম্বা লম্বা শিং। মারখর ছাগলের শিং এক মিটারেরও বেশি লম্বা হতে পারে। এ শিং ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
বন্য প্রাণী কর্মকর্তা আব্দুল রউফ জারগার বলেন, "কাজিনাং পার্কে স
bdnews24