২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিস নিয়ে জরুরী সম্মেলন ডেকেছে ইইউ, চাপে জার্মানি

ঋণ জর্জরিত গ্রিস সঙ্কট ঘনীভূত হতে থাকায় বুধবার জরুরি সম্মেলন আহ্বান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হওয়ার জন্য জার্মানির ওপর চাপ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 04:20 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

বার্লিন, এথেন্স, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- ঋণ জর্জরিত গ্রিস সঙ্কট ঘনীভূত হতে থাকায় বুধবার জরুরি সম্মেলন আহ্বান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হওয়ার জন্য জার্মানির ওপর চাপ বাড়ছে। গ্রিসের ঋণ সমস্যা অর্থবাজারে ধস নামিয়েছে। ইউরোপ, এশিয়া ও ওয়াল স্ট্রিটের অর্থবাজারেও এর ধাক্কা লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোজোন। ডলারের বিপরীতে নিচে নেমে এসেছে ইউরোর মূল্য। গ্রীসের ঋণ পর্তুগালসহ অন্যান্য ঘাটতি বাজেটের দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানোর কারণেই ইইউ জরুরি সম্মেলন ডেকেছে। আর তাই গ্রিসকে সাহায্য করার জন্য জার্মানির ওপরও চাপ বেড়েছে। ইউরোপিয়ান কেন্দ্রিয় ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড উভয় প্রতিষ্ঠানের প্রধান এ সংকট নিয়ে জার্মান আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করেছেন। গ্রিস সরকার ১৯ মে'র মধ্যে ৯ বিলিয়ন ইউরো ঋণ পরিশোধের চাপের মুখে আছে। সঙ্কট কাটাতে তারা ইউরোজোনের দেশগুলোসহ আইএমএফ এর কাছ থেকে জরুরি ভিত্তিতে ৪৫ বিলিয়ন ইউরো সাহায্য চেয়েছে। কিন্তু জার্মানি এ পর্যন্ত গ্রিসকে অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ দেখায়নি। তাই শেষ পর্যন্ত তারা এ থেকে সরে দাঁড়াতে পাওে আশঙ্কায় বিনিয়োগকারীরা তাদেরকে অবিলম্বে গ্রিসের অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ ঘ.