২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লির ছেলের মন্ত্রী সমপর্যায়ে পদোন্নতি

'বেইজিংয়ের কসাই' খ্যাত সাবেক চীনা প্রধানমন্ত্রী লি পেংয়ের ছেলেকে মন্ত্রী সমপর্যায়ে পদোন্নতি দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 11:50 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

বেইজিং, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'বেইজিংয়ের কসাই' খ্যাত সাবেক চীনা প্রধানমন্ত্রী লি পেংয়ের ছেলেকে মন্ত্রী সমপর্যায়ে পদোন্নতি দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র একথা জানিয়েছে। ১৯৮৯ সালে বেইজিংয়ে তিয়েন আনমেন স্কয়ারে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দমননীতি অবলম্বন করায় তাকে 'বেইজিংয়ের কসাই' নাম দেওয়া হয়। এই উদ্যোগের ফলে চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে ক্ষমতাধর পরিবারগুলোর একটি হিসেবে পার্টির মধ্যে লি পেংয়ের পরিবারের ভিত পাকা হবে। লি পেংয়ের ছেলে লি সিয়াওপেংকে হুনান প্রদেশের গভর্নর ঝু চিয়াংয়ের স্থলাভিসিক্ত করা হবে। আর চিয়াং হবেন হুনান প্রদেশে পার্টির প্রধান। লি সিয়াওপেং অর্থাৎ 'ছোট পেং' বর্তমানে শাংসি প্রদেশের ভাইস গভর্নর হিসেবে নিযুক্ত আছেন। চীনে একজন গভর্নর মন্ত্রীর সমান মর্যাদার অধিকারী। তবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা কবে নাগাদ দেওয়া হবে তা কেউ বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৭৪৩ ঘ.