২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবেরয় হোটেল আবার চালু

জঙ্গি হামলার ১৮ মাস পর মুম্বাইয়ের অন্যতম হোটেল ওবেরয় শনিবার আবার খুলে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 06:39 PM

Updated : 24 Aug 2022, 08:46 PM

নয়া দিল্লি, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গি হামলার ১৮ মাস পর মুম্বাইয়ের অন্যতম হোটেল ওবেরয় শনিবার আবার খুলে দেওয়া হয়েছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর ভয়াবহ জঙ্গি হামলার কেন্দ্রস্থল ছিলো এই হোটেল। হামলায় প্রায় একশ' ৭০ জন মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে ত্রিশ জনেরও বেশি ছিলো বিলাসবহুল এ হোটেলের কর্মচারী ও অতিথি । অস্ত্রধারীরা সেদিন হোটেলটি দখল করে এদিক সেদিক গুলি করে ও বিস্ফোরণ ঘটায়। এতে হোটেলের অনেকগুলি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওবেরয় হয়ে ওঠে বুলেটবিদ্ধ ও আগুনে পোড়া ধ্বংস