ব্যাংকক, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাল শার্টদের ৩০ দিনের মধ্যে নির্বাচন ঘোষণার প্রস্তাব প্রত্যাখান করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা।
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করলে তিন সপ্তাহ ধরে লাল শার্টদের দখলে থাকা ব্যাংককের বাণিজ্যিক এলাকাগুলো ছেড়ে দেওয়া হবে। শুক্রবার রাতে এ প্রস্তাব দেয় থাইল্যান্ডের নির্বাসিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক এ বিক্ষোভকারীরা।
অভিজিতের প্রস্তাব প্রত্যাখানে তাৎক্ষণিকভাবে নিজেদের প্রস্তাব থেকে সরে এসেছে তারা।
অভিজিত সাংবাদিকদের জানান, শান্তি প্রস্তাব সরল নয়। এখানে শুধু বিক্ষোভকারীদের স্বার্থ দেখা হয়েছে।
তিনি বলেন, "তারা এমনভাবে কথা বলছে যেন তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এ কারণে সরকার প্রস্তাবটি বিবেচনা করতে পারছে না।"
মূলত গ্রামীণ ও শ্রমজীবী লাল শার্ট বিক্ষোভকারীরা দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স 'সেন্ট্রাল ওয়ার্ল্ড'র সামনে শুয়ে বিক্ষোভ করার হুমকি দিয়েছে। এখন থেকে এটাই তাদের প্রধান বিক্ষোভস্থল হবে বলে জানিয়েছে লাল শার্টরা ।
বিক্ষোভকারীদের নেতা জাতুপোর্ন প্রোম্পান সরকারের উদ্দেশে বলেন, "সেন্ট্রাল ওয়ার্ল্ড বিপণীবিতান নিরাপদ পেতে চাইলে অবিলম্বে রাজাপ্রাসং এলাকা থেকে সেনাসদস্যদের সরিয়ে নিতে হবে।"
৩ এপ্রিল থেকে বিপণীবিতান সংলগ্ন এলাকাটি বিক্ষোভকারীদের দখলে রয়েছে। বিপনীবিতানটিও এখনো বন্ধ।
ব্যাংককের বাণিজ্যিক এলাকায় বৃহস্পতিবার কয়েক দফা গ্রেনেড হামলায় তিনজন নিহত ও ৮৮ জন আহত হওয়ার পর থেকে সহিংসতার আশঙ্কা বেড়েছে।
সরকার এ হামলার জন্য লাল শার্টদের দায়ী করছে। তবে তারা সরকারের এ দাবি প্রত্যাখান করেছে।
১০ এপ্রিল থাই সেনাবাহিনীর সঙ্গে লাল শার্ট বিক্ষোভকারীদের সংঘর্ষে ২৫ জন নিহত ও আট শতাধিক আহত হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তও তাদের দাবির মধ্যে রয়েছে। গত দুই দশকে থাইল্যান্ডের সবচেয়ে বড় সংঘর্ষ এটি।
হাজার হাজার সেনা সদস্য আধুনিক অস্ত্রে
bdnews24