২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে দেওয়া বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে দেওয়া সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের চার বছর আগের বাণিজ্যিক সুবিধার কর্মসূচি অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 09:59 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানকে দেওয়া সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের চার বছর আগের বাণিজ্যিক সুবিধার কর্মসূচি অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি মার্কিন কংগ্রেসে নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্র শুক্রবার একথা জানায়। বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে বিভিন্ন উদ্যোগ নেওয়ার মাধ্যমে পাকিস্তানকে সহায়তা করার প্রতিশ্র"তি আমরা পুনরায় নিশ্চিত করছি। বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষই একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে এবং পুনর্গঠন সুবিধার এলাকা (আরওজেড) বিষয়ক প্রস্তাব পাশ করার জন্য মার্কিন কংগ্রেস অগ্রসর হবে। এ কর্মসূচিকে আইনসিদ্ধ করা এবং উগ্রপন্থিদের সহিংসতার কারণে অরক্ষিত হয়ে পড়া অঞ্চলগুলোতে কাজের ক্ষেত্র তৈরি করাই এর মূল উদ্দেশ্য বলে আমরা মনে করছি। আল কায়দা ও তালেবানবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র পাকিস্তানকে এ প্রতিশ্র"তি জর্জ বুশ দিয়েছিলেন ২০০৬ সালের মার্চে তার পাকিস্তান সফরের সময়। তবে পরে এ কর্মসূচি কংগ্রেসে রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখে পড়ে। এ কর্মসূচির লক্ষ্য ছিল, যুক্তরাষ্ট্রের বাজারে দু' দেশের অনুমোদিত স্থানে প্রস্তুতকৃত পণ্যের শুল্কমুক্ত প্রবেশের মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানে কর্মক্ষেত্র তৈরি করা। পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয় সূতির কাপড় এবং গৃহস্থালি পণ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৫০ঘ.