জাকার্তা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুলিশ কর্মকর্তা হওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে যদি যৌনাঙ্গ আকারে বড় হয়। এ নিষেধাজ্ঞা আনা হয়েছে ইন্দোনেশিয়ার পাপুয়ায়।
পাপুয়ার পুলিশ প্রধান বেকতো সুপরাপতোর উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ কর্মকর্তা হতে ইচ্ছুক পুরুষ প্রার্থীকে প্রশ্ন করা হবে, তার প্রধান অঙ্গটি আকৃতিতে স্বাভাবিক না স্বাভাবিকের চেয়ে বড়। যদি বড় হয় তাহলে তাকে পুলিশ বা সেনাবাহিনীতে ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হবে না।
জাকার্তায় পুলিশের মুখপাত্র জাইনুরি লুবিসের উদ্বৃতি দিয়ে নিউজ পোর্টাল ডেটিক ডটকম জানায়, পুরুষের স্বাভাবিকের চেয়ে বড় আকৃতির যৌনাঙ্গ 'প্রশিক্ষণের সময় সমস্যা' সৃষ্টি করে। এ কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সবচেয়ে পূর্বাঞ্চলের প্রত্যন্ত প্রদেশ পাপুয়া। এই প্রদেশে পাপুয়ান জাতিগোষ্ঠীর বাস। এই জাতির পুরুষেরা তাদের যৌনাঙ্গ বড় করার জন্য চামড়ার তৈরি বিশেষ নেংটি ব্যবহার করে থাকে।
একজন যৌন বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে স্থানীয় জাকার্তা গ্লোব সংবাদপত্র জানায়, পাপুয়ান পুরুষরা যৌনাঙ্গ বড় করার জন্য স্থানীয় কিছু কৌশল প্রয়োগ করে থাকে। তারা 'গেটাল-গেটাল' নামক উদ্ভিদের পাতা দিয়ে যৌনাঙ্গ পেঁচিয়ে রাখে। এর ফলে তাদের যৌনাঙ্গ লম্বা ও স্ফীত হয়। মৌমাছি হুল ফোটালে যেমন ফুলে যায়, যৌনাঙ্গ দেখতে তেমন লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১১৩২ঘ.
bdnews24