তাল্লিন, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার উত্তর কোরিয়ার উস্কানিমূলক কোনো কিছু করা উচিত না বলে মন্তব্য করেছেন।
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সামরিক জাহাজ ডুবিয়ে দিয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হিলারি একথা বলেন। একইসঙ্গে তিনি পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে আলোচনা শুরু করার আহ্বান জানান।
এস্তোনিয়ায় ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে হিলারি রয়টার্সকে বলেন, আমরা বারবার বলেছি উত্তর কোরিয়া যেন উষ্কানিমূলক কর্মকান্ডে জড়িত না হয় এবং ছয় জাতির আলোচনায় ফিরে আসে।
দক্ষিণ কোরিয়া শুক্রবার পরিস্কার জানিয়েছে, সামরিক জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়া জড়িত থাকলেও তারা কোনো প্রতিশোধমূলক হামলা চালাবে না।
দক্ষিণ কোরিয়ার ঘোরতর সন্দেহ উত্তর কোরিয়া গত মাসে বিরোধপূর্ণ সীমান্তে তাদের নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। তবে উত্তর কোরিয়া এমন কোনো কিছু করার কথা অস্বীকার করেছে।
বিডিনিউজ টোেিয়ন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০২ ঘ.
bdnews24