২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটকদের জন্যও বোরখা নিষিদ্ধ করছে ফ্রান্স

ফ্রান্স সরকার দেশের নাগরিকদের পাশাপাশি পর্যটকদেরও বোরকা পরা নিষিদ্ধ করছে। যদিও এ আইনের বৈধতা নিয়ে এরই মধ্যে সংশয় দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 02:45 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

প্যারিস, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্স সরকার দেশের নাগরিকদের পাশাপাশি পর্যটকদেরও বোরকা পরা নিষিদ্ধ করছে। যদিও এ আইনের বৈধতা নিয়ে এরই মধ্যে সংশয় দেখা দিয়েছে। ফ্রান্স সরকার বৃহস্পতিবার পর্যটকদের মুখ ঢাকা বোরখা পরা নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছে। পরিবার প্রতিমন্ত্রী নাদিন মোরানা জানান, ফ্রান্সে আসা পর্যটকদের আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এবং তাদের মুখমণ্ডল অনাবৃত রাখতে হবে। মোরানো ফ্রান্স ইনফো বেতারকে বলেন, "আপনি যখন কোনো দেশে যাবেন, তখন আপনাকে সে দেশের আইন মানতে হবে। আর আমি কোনো দেশে গেলে আমিও সেদেশের আইন মানতে বাধ্য।" বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বোরখার ওপর কঠোর সরকারি নিষেধাজ্ঞা সমর্থন করেন। স্কুল ও টাউন হলের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বোরখা পরা নিষিদ্ধ রাখার মতো কম কঠোর প্রস্তাবগুলো এড়িয়ে যান তিনি। আগামী মাসে বোরখা নিষিদ্ধ করা নিয়ে মন্ত্রিসভায় খসড়া বিল পেশ করা হবে। মোরানো বলেন, "কেন আমরা বাসে বোরখা পরা মানব আর টাউন হলে মানব না?" সারকোজির সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, বোরখা নারীদের মর্যাদা ক্ষুণ