২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

বেলজিয়ামের প্রধানমন্ত্রী ই ভেস লেটের্মে বৃহস্পতিবার রাজা আলবার্টের কাছে পদত্যাগপত্র জমা দিতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 01:59 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ব্রাসেলস, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেলজিয়ামের প্রধানমন্ত্রী ই ভেস লেটের্মে বৃহস্পতিবার রাজা আলবার্টের কাছে পদত্যাগপত্র জমা দিতে যান। মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রী লরেট অনকেলিক্স এ খবর জানিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, পাঁচ দলীয় ক্ষমতাসীন জোট থেকে 'ফ্লেমিস লিবারেল পার্টি ' সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় লেমের্টের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪৪ ঘ.