২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক কমিটির সাবেক প্রধান সামারাঞ্চের মৃত্যু

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাবেক প্রেসিডেন্ট হুয়ান আন্তেনিও সামারাঞ্চ আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 05:47 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

মাদ্রিদ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাবেক প্রেসিডেন্ট হুয়ান আন্তেনিও সামারাঞ্চ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৯ বয়সী সামারাঞ্চ গত বুধবার বার্সেলোনার একটি হাসপাতালে মারা যান। রাজনৈতিক অচলাবস্থা, অর্থ ও মাদক কেলেঙ্কারি ইত্যাদি সমস্যা জর্জরিত দুটি দশকে সামারাঞ্চ অলিম্পিককে এগিয়ে নিয়ে যান। ২০০১ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পর সামারাঞ্চকে আজীবন সম্মানিত প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। সামারাঞ্চের মৃত্যুতে শোক প্রকাশ করে আইওসি'র প্রেসিডেন্ট জ্যাকুইস রোজ বলেন, "এই শোক প্রকাশের কোনো ভাষা অলিম্পিক পরিবারের জানা নেই।" তিনি আরো বলেন, "আমরা একজন মহান মানুষ, শিক্ষক ও বন্ধুকে হারিয়েছি, যিনি অলিম্পিকের জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন।" বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা সামারাঞ্চের মৃত্যুতে শোক প্রকাশ করেন। ১৯৮০ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময়ে একবার বাংলাদেশে এসেছিলেন সামারাঞ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১১৩৫ ঘ.