নয়া দিল্লি, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে পর্যাপ্ত তহবিল না পাওয়ায় পাকিস্তানে বিভিন্ন মানবিক কর্মসূচি ব্যাহত হচ্ছে বলে বুধবার সতর্ক করে দিয়েছে এাণসংস্থাগুলোর জোট পিএইচএফ।
৩৫টি বড় আন্তর্জাতিক এনজিও'র সমন্বয়ে গঠিত 'দ্য পাকিস্তান হিউম্যানিটেরিয়ান ফোরাম' (পিএইচএফ) জানায়, তালেবান জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের সেনা অভিযানে ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দাতা দেশগুলোর কাছ থেকে পাওয়া তহবিল স্বল্পতার কারণে ত্রাণ সংস্থাগুলো 'মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য' পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার মতো মানবিক কর্মসূচি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্তত ১০ লাখ মানুষ।
পিএইচএফ'র চেয়ারপারসন এবং আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) 'র ভারপ্রাপ্ত পরিচালক ক্যাইটলিন ব্র্যাডি বলেন, "সঙ্কট কাটিয়ে ওঠা বহু দূরের পথ। এখনও বহু মানুষের জন্য জরুরি সাহায্য প্রয়োজন। অনেক মানুষই প্রয়োজনীয় সাহায্য পাচ্ছে না। আর তহবিলের অভাবে আমরা অনেক কর্মসূচিই বন্ধ করে দেওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছি।"
আফগান সীমান্তে আল কায়েদা জঙ্গিদের শিকড় উপড়ে ফেলতে পাকিস্তানের চালানো সেনা অভিযানে ১৩ লাখেরও বেশি মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে। এসব মানুষকে সাহায্য দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে জাতিসংঘ ও দাতা সংস্থাগুলো।
সাহায্যকর্মীরা জানায়, যুদ্ধের কারণে উচ্ছেদ হওয়া আরও দুই লাখ মানুষের জন্য সাহায্য প্রয়োজন। কারণ উদ্বাস্তু এসব মানুষ তাদের বাড়িঘরে নতুন করে ফিরে আসার পর ধ্বংসস্তুপ ছাড়া তাদের জন্য আর কিছুই অবশিষ্ট নেই।
২০০৮ সালে পাকিস্তান সেনাবাহিনী তালেবান জঙ্গিবিরোধী অভিযান শুরু করার পর থেকেই এ সঙ্কটের শুরু। স
bdnews24