২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপসাগর ও হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালাবে ইরান

ইরানের রেভল্যুশনারি গার্ড বৃহস্পতিবার থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তিনদিনের সামরিক মহড়া শুরু করবে। ইরানের বার্তা সংস্থা ফার্স বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 10:50 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

তেহরান, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরানের রেভল্যুশনারি গার্ড বৃহস্পতিবার থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তিনদিনের সামরিক মহড়া শুরু করবে। ইরানের বার্তা সংস্থা ফার্স বুধবার একথা জানিয়েছে। বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুটে নৌবাহিনীর শক্তি প্রদর্শনী এ মহড়া চালাবে ইরান। পশ্চিমা দেশগুলোর সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে ইরান এ মহড়া শুরু করছে। পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের বিগ্রেডিয়ার জেনারেল হোসেইন সালামি সংবাদ সংস্থা ফার্স কে বলেছেন, বিশ্বে জ্বালানি সরবরাহের প্রধান জলপথ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা সুরক্ষিত করাই এ সামরিক মহড়ার উদ্দেশ্য। তিনি বলেন, আমাদের মিত্র দেশগুলোর জন্য এ মহড়া কোন হুমকি নয়। রেভল্যুশনারি গার্ডের নৌ, বিমান এবং স্থল বাহিনী মহড়ায় অংম নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার হুমকি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রায়ই এ ধরনের মহড়া চালিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৪৮ ঘ.