২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভূমিকম্প: নিহত ৭, আহত ৩৪

আফগানিস্তানের মধ্যাঞ্চলে সোমবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩৪ জন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 10:19 AM

Updated : 24 Aug 2022, 08:38 PM

মাজার-ই-শরিফ, আফগানিস্তান, ১৯ এপ্রিল (বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের মধ্যাঞ্চলে সোমবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩৪ জন। একজন প্রাদেশিক কর্মকর্তা একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে ভূতাত্বিক জরিপ বিভাগ 'ইউএসজিএস' তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পটির উৎসস্থল রাজধানী কাবুলের ১৯০ কি:মি: (১২০ মাইল) উত্তর-পশ্চিমাঞ্চলে ভূ-পৃষ্ঠের ১০ কি:মি: (৬ মাইল) গভীরে। ভূকম্পনটি স্থানীয় সময় (রোববার) রাত ১ টায় অনুভূত হয়। উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের ডেপুটি গভর্নর গুলাম সাকি বলেছেন, এ ভূমিকম্পে মূলত তিনটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে ৭ জন এবং ৩৪ জন আহত হয়েছে। ধসে পড়েছে ৪০ টি বাড়ি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান সাকি। তিনি আরো জানান, ভূমিকম্প আক্রান্ত তিন জেলার একটিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কারণ, ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়-ক্ষতির কারণে রান্তা বন্ধ হয়ে গেছে। তাই উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে না পারা পর্যন্ত হতাহতদের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়। পর্বতবহুল আফগানিস্তান ভূমিকস্পসঙ্কুল দেশ। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চল। ২০০৯ সালের এপ্রিলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে বেশ কিছু মানুষ নিহত হয়। ২০০২ সালে উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের হিন্দুকুশ পর্বতমালায় ক্রমাগত ৫-৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৫ হাজার জন নিহত হয়। এতে জেলার রাজধানী নাহরিন ক্ষতিগ্রস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৩ ঘ.