ব্যাংকক, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকারবিরোধী লাল শার্ট নেতারা রাজধানী ব্যাংককের যে হোটেলে অবস্থান করছিল, শুক্রবার নিরাপত্তা বাহিনী সে হোটেলটি ঘিরে রাখে।
লাল শার্ট আন্দোলনকারীরা টেলিভিশন কেন্দ্র অভিমুখে অগ্রসর হলে তাদের চূড়ান্তভাবে দমন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
উপপ্রধানমন্ত্রী সুথেপ থউগসুবান জাতীয় টেলিভিশনে বলেন, "আমি যা বলছি, তাতে বিশেষ বাহিনী এসসি পার্ক হোটেলটি ঘিরে রেখেছে। আমাদের বিশ্বাস ওখানেই বিক্ষোভকারী ও তাদের নেতারা অবস্থান করছে।"
এসসি পার্ক হোটেলটি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পারিবারিক সম্পত্তি। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সিনাওয়াত্রার সমর্থক বলেই পরিচিত লাল শার্টরা।
সুথেপ বলেন, "আমরা বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও দমন করব। তাদের ধরার জন্য আমরা বিশেষ বাহিনী নিয়োগ করেছি।" তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা স্থানীয় সময় দুপুর একটায় জাতীয় টেলিভিশনে ভাষণ দেবেন।
লাল শার্টরা শুক্রবার রাতের দিকে টেলিভিশন কেন্দ্রাভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হওয়া পরিকল্পনা করে। তাদের অভিযোগ, টেলিভিশন কেন্দ্র থেকে পক্ষপাতমূলক সংবাদ স
bdnews24