২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরদেহ শনাক্ত করতে হিমশিম রাশিয়া-পোল্যান্ড

রাশিয়া ও পোল্যান্ড এ সপ্তাহে স্মোলেনস্কিতে বিধ্বস্ত বিমানের নিহত আরোহীদের দেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ওয়ারশ, ১২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়া ও পোল্যান্ড এ সপ্তাহে স্মোলেনস্কিতে বিধ্বস্ত বিমানের নিহত আরোহীদের দেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। শনিবার এ বিমান দুর্ঘটনায় পোলিশ প্রেসিডেন্ট কাজিনস্কিসহ বিমানের ৯৭ আরোহী নিহত হয়। ওই অঞ্চলের পাশ্ববর্তী একটি বনে পোলিশ গণহত্যার ৭০ বছর পূর্তিতে আয়োজিত এক স্মরণসভায় যোগ দিতে যাচ্ছিল তারা। রোববার প্রেসিডেন্টের কফিন পোল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে। তার কফিন জাতীয় পতাকা আচ্ছাদিত ছিল এবং ফুল ছড়িয়ে ও মোমবাতি জ্বালিয়ে এর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। কিন্তু বাকী ৯৫ জনের মৃতদেহ শনাক্ত করতে পাঠানো হয়েছে মস্কোয়। মস্কোয় রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী তায়ান্না গোলিকোভা বলেছেন, সব মৃতদেহ শনাক্ত করতে ২/৩ দিন লাগবে। ওদিকে, মস্কো সফররত পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী এওয়া কোপাজ বলেছেন, এটি খুব সহজ ব্যাপার নয়। বেশির ভাগ ক্ষেত্রে কেবলমাত্র জেনেটিক বিশেষজ্ঞ দিয়েই মৃতদেহ শনাক্ত করা সম্ভব। ট্রাফিক নিয়ন্ত্রকের পরামর্শ অনুযায়ী বিমানটি পূর্বেই অবতরণ না করায় ঘন কুয়াশার কারণে রাশিয়ার পশ্চিমাঞ্চলের স্মোলেনস্ক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩২ ঘ.