২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

থাইল্যান্ডে লাল শার্ট আন্দোলনকারীদের বিক্ষোভ ঠেকাতে বুধবার রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 08:16 PM

ব্যাংকক, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে লাল শার্ট আন্দোলনকারীদের বিক্ষোভ ঠেকাতে বুধবার রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা। জরুরি অবস্থার আওতায় পড়েছে বিক্ষোভকারীদের দখলে থাকা রাজধানীর শপিং মলগুলোও। জাতির উদ্দেশে প্রচারিত এক টেলিভিশন বক্তব্যে অভিজিৎ বলেন, লাল শার্ট আন্দোলনকারী নেতাদের ধরতে এ জরুরিবস্থা সরকারকে সাহায্য করবে। নির্বাচনের দাবিতে সরকারবিরোধী এক লাখ বিক্ষোভকারী প্রায় এক মাস ধরে রাজধানী ব্যাংককে আন্দোলন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪২ ঘ.