২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাওয়ারে হামলার নিন্দায় হোয়াইট হাউস

পাকিস্তানের পেশাওয়ারে সোমবার মার্কিন কনস্যুলেটে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

ওয়াশিংটন, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের পেশাওয়ারে সোমবার মার্কিন কনস্যুলেটে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। পাকিস্তানের তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। তারা মার্কিন কনস্যুলেটে গুলি ও গাড়িবোমা হামলা চালায়। এতে তিন জঙ্গিসহ ৮ জন নিহত হয়েছে। তবে কনস্যুলেট ভবনে কেউ আহত হয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, যুক্তরাষ্ট্র এ হামলার ঘটনায় অত্যন্ত উব্দিগ্ন। হামলা সম্পর্কে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা এ সহিংসতা ও জঙ্গি তৎপরতার তীব্র নিন্দা জানাই।" তিনি আরও বলেন, "আমি এও বলব যে, পাকিস্তানের উগ্রপন্থিরা পাকিস্তানিদেরও হত্যা করছে।" ফলে উগ্রপন্থিদের বিরুদ্ধে পাকিস্তানিদের লড়াইয়ে জয়লাভের পথ আরও কঠিন হয়ে উঠছে বলে মনে করছেন গিবস। জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের এক বছরের সেনা অভিযানের পরও এ ধরনের হামলায় এটি স্পষ্ট যে তালেবানরা এখনও মারাত্মক হুমকি হয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৭ ঘ.