ব্যাংকক, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। সোমবার বিক্ষোভকারীরা সরকারের রাজধানী ছাড়ার নির্দেশ অগ্রাহ্য করে নির্বাচন কমিশনের ওপর চড়াও হয়।
কর্তৃপক্ষ পরে বিক্ষুদ্ধ লাল শার্টদের ছত্রভঙ্গ করতে সক্ষম হলেও বিলাসবহুল হোটেল ও ডিপার্টমেন্ট স্টোরগুলোতে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরাতে পারেনি।
হাজার হাজার লাল শার্ট বিক্ষোভকারী ট্রাকে করে লাল পতাকা উড়িয়ে নগরীজুড়ে বিক্ষোভ করেছে।
পার্লামেন্ট ভেঙে দেওয়া ও নির্বাচন অনুষ্ঠানের দাবিতে প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভাকে চাপ দেওয়ার উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককের প্রধান প্রধান দোকানপাট অবরুদ্ধ করে রেখেছে।
লাল শার্টরা অভিযোগ করছে, ২০০৫ সালে নির্বাচনী প্রচারণার সময় আভিজিতের বর্তমান ক্ষমতাসীন দল সিমেন্ট উৎপাদক কোম্পানি টিপিআই পোলেনের কাছ থেকে ৭ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ডোনেশন নিয়েছে এবং এ অনিয়মের অভিযোগ তদন্ত বন্ধ করে রাখছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনারকে এর একটি বিহিত করার সময়সীমা ঘোষণার দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী সোমবার কমিশন কার্যালয়ের চারপাশে জড়ো হয়।
নির্বাচন কমিশনার দেখা দিতে রাজি না হলে কয়েক শ' বিক্ষোভকারী নিচতলার পথ দিয়ে সভাকক্ষে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দেয় এবং তাদের কমিশন কার্যালয়ের সামনে সরিয়ে দেয়। নির্বাচন কমিশন ২০ এপ্রিল মামলাটির শুনানি অনুষ্ঠান করবে বলে পুলিশ নিশ্চয়তা দেওয়ার পর বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে।
থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তারিসা ওয়াটানাগাছে বলেছেন, বিক্ষোভ চলতে থাকলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
সরকারের এক বছর কারাদণ্ডের হুমকির পরও হাজার হাজার বিক্ষোভকারী ডিপার্টমেন্টাল স্টোর ও বিলাসবহুল হোটেলগুলোয় অবস্থান করছে।
তারা বলছে, তাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত তরা সেখান থেকে সরবে না। তারা খুচরা ব্যবসায়ীদের দোকান বন্ধ করার জন্য চাপ দিচ্ছে এবং যানবাহন চলাচলেও বিঘ
bdnews24