আফগানিস্তান, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলে নিয়োজিত জার্মান সৈন্যরা ভুল করে কমপক্ষে ৫ আফগান সৈন্যকে হত্যা করেছে। ন্যাটো বাহিনী শনিবার এ খবর জানায়।
জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিজেদের ৩ জনকে হারানোর কয়েক ঘণ্টা পর তারা এ ঘটনা ঘটিয়েছে।
ন্যাটো বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার সন্ধ্যায় জার্মান সৈন্যদের একটি দল দুটি বেসামরিক গাড়িকে থামার নির্দেশ দেয়। গাড়ি দুটি না থামলে সৈন্যরা গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে কমপক্ষে ৫ আফগান সৈন্য নিহত হয়।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে জানা যায়, গাড়ি দুটি কুন্দুজের পথে টহল দানকারী আফগানিস্তনের জাতীয় সেনাবাহিনীর।
বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনার কিছুক্ষণ আগে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে জার্মান সৈন্যদের তিনজন নিহত হয়েছে এবং কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।
কুন্দুজ প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর বলেন, চারদারা এলাকার এ ঘটনায় ঘটেছে। এতে ৬ আফগান সৈন্য নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৭৩০ঘ.
bdnews24