২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাগেস্তানে আবার বিস্ফোরণ, নিহত ২

রাশিয়ার উত্তর ককেশীয় অঞ্চল দাগেস্তানে আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 06:37 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

মস্কো, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার উত্তর ককেশীয় অঞ্চল দাগেস্তানে আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে একটি প্রাইভেটকারের ভেতরে বিস্ফোরণে ২ যাত্রী নিহত হয় বলে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়। সন্দেহ করা হচ্ছে, গাড়িটি বিস্ফোরক বহন করছিলো। পুলিশের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, পশ্চিম দাগেস্তানের একটি গ্রামে এ বিস্ফোরণ ঘটে। গাড়িতে থাকা তৃতীয় যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, "প্রাথমিক তথ্যমতে, গাড়ির মধ্যে থাকা বিস্ফোরকের বিস্ফোরণেই এ ঘটনা ঘটে।" বুধবার আত্মঘাতী বোমা হামলায় দাগেস্তানের কিজলিয়ার শহরে কমপক্ষে ১২ জন নিহত হয়। এর দুদিন আগে রাজধানী মস্কোতে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হয়। সোমবারের ওই হামলায় ৩৯ ব্যক্তি নিহত হয়। রুশ সরকারের সন্দেহ, হামলার পেছনে দেশটির বিচ্ছিন্নতাবাদী মুসলমান বিদ্রোহীরা জড়িত থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১২৩৪ ঘ.