২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় একটি গ্র"পই জড়িত থাকতে পারে: পুতিন

মস্কো ও দাগেস্তানে এ সপ্তাহের বোমা হামলার পেছনে একটি গ্র"পই জড়িত থাকতে পারে বলে মনে করছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 11:40 AM

Updated : 24 Aug 2022, 08:03 PM

রাশিয়া, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মস্কো ও দাগেস্তানে এ সপ্তাহের বোমা হামলার পেছনে একটি গ্র"পই জড়িত থাকতে পারে বলে মনে করছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। সরকারি একটি বৈঠকে পুতিন বলেন, "আরেকটি সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। এ হামলায় একটি গ্র"প এবং একই চক্রেরই জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমি।" সোমবার মস্কোয় এবং বুধবার দাগেস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫০ জনে এবং আহত হয়েছে ১শ'রও বেশি মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৯ ঘ.