বেলগ্রেড, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৯৫ সালে স্রেবেনিকায় হাজার হাজার বসনীয় মুসলিমকে হত্যার জন্য সার্বিয়ার পার্লামেন্ট বুধবার ক্ষমাপ্রার্থনা করেছে।
সেব্রেনিকা হত্যাযজ্ঞের ১৫ বছর পর এর জন্য ক্ষমা চেয়ে উল্লেখযোগ্য একটি প্রস্তাব পাশ করেছে সার্বিয়ার পার্লামেন্ট। ২য় বিশ্বযুদ্ধের পর এটিই ছিল ইউরোপে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড।
খুব কম ভোটের ব্যবধানে পাশ হওয়া এ প্রস্তাবনায় হত্যাযজ্ঞের শিকার নিরপরাধ মানুষদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি গণহত্যা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থতার ক্ষমা প্রার্থনা করা হয়।
তবে প্রস্তাবনায় এ হত্যাযজ্ঞকে 'গণহত্যা' বলা হয়নি।
প্রেসিডেন্ট স্লেবোদান মিলোসেভিচের আমলে জেনারেল রাতকো ম্লাদিচের নেতৃত্বাধীন সার্ব বাহিনী প্রায় আট হাজার বসনীয় মুসলিমকে হত্যা করে।
পশ্চিমা ঘেঁষা গণতন্ত্রী ও স্যোশালিস্টদের সক্ষমতাসীন সার্বিয় জোট আশা করছে, এ ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে তারা ইউরোপীয় ইউনিয়ন ও বিনিয়োগকারীদের মন জয় করতে পারবে। পার্লামেন্টে অনুষ্ঠিত তের ঘণ্টার বিতর্ক মাঝ রাতে শেষ হয়। পুরো বিতর্কটি টেলিভিশনে সরাসরি স
bdnews24