জেনেভা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রেকর্ড ইলেকট্রন ভোল্টে অতিপারমাণবিক কণিকাগুলোর সংঘর্ষ ঘটিয়ে মঙ্গলবার মহাবিশ্ব সৃষ্টিকারী বিগ ব্যাং রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা।
বিলিয়ন বিলিয়ন বছর আগে সত্যিকারের যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ঠিক সেই পরিস্থিতি তৈরি করাটাই ছিল বিজ্ঞানীদের এ পরীক্ষার লক্ষ্য।
জেনেভার কাছাকাছি ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তবর্তী ইউরোপীয় পরমাণু গবেষণা কেন্দ্র সার্ন (সিইআরএন) এ মাটির ৩৩০ ফিট নীচের সুড়ঙ্গে পরীক্ষাটি চালানো হয়েছে।
বিগ ব্যাংয়ের মিনি সংস্করণ সৃষ্টির চেষ্টায় বিজ্ঞানীরা এ সংঘর্ষ ঘটিয়েছেন। আলোর গতির কাছাকাছি অতি উচ্চ ক্ষমতায় কণিকাগুলোর সংঘর্ষ ঘটান তারা।
সার্নের লার্জ হ্যাড্রন কলিডারের (এলএইচসি) ২৭ কিমি ডিম্বাকৃতির সুড়ঙ্গপথে আলোর গতির কাছাকাছি এক ন্যানো সেকেন্ডে রেকর্ড ৭ বিলিয়ন বিলিয়ন ইলেক্ট্রন ভোল্ট ক্ষমতায় এ পরীক্ষা চালানো হয়।
পরীক্ষার পরপরই হাততালি দিয়ে উল্লাস করেন ট্র্যাকিং রুমের প্রায় ৮০ জন বিজ্ঞানী।
সার্ন এর মহাপরিচালক রলফ হেউয়ার বলেন, "আমাদের জ্ঞানভান্ডারকে সৃষ্টিরহস্য পর্যন্ত এগিয়ে নিতে আমরা কী করতে পারি এর মধ্য দিয়ে তারই প্রকাশ ঘটেছে।"
সার্ন এর গবেষণা পরিচালক সার্জিও বার্তোলুচ্ছি বলেন, "আমরা এক অজানা পথে পা বাড়িয়েছি। আমরা এমন একটা কিছু করছি যা আগে কেউ কখনও করেনি। আশা করি সত্যিই নতুন কিছু পাব।"
তিনি আরও বলেন, "জানা-অজানা অনেক কিছুই আছে। আলোহীন বস্তু বা নতুন কোনও দিগন্ত যেগুলো সম্পর্কে আমরা জানতে পারব বলে আশা করি। তবে আমরা অজানা অচেনা কোনও কিছুও পেতে পারি যা মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এলএইচসি' তে এ পরীক্ষার মধ্য দিয়ে আমরা ওই অজানাকে জানার হাতিয়ার পেয়ে গেছি।"
মঙ্গলবার বিজ্ঞানীরা কণিকাগুলোর সংঘর্ষ ঘটানোর চেষ্টার মুহূর্তে যান্ত্রিক সমস্যার বিশেষত বিদ্যুৎ সরবরাহ এবং ম্যাগনেট সেফটি সিস্টেমে বিঘে
bdnews24