২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরদারির বিরুদ্ধে কাদির খানের আবেদন খারিজ

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান তার গতিবিধির ওপর নজরদারির আদেশকে চ্যালেঞ্জ করে আদালতে যে আবেদন করেছিলেন আদালত তা খারিজ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 01:15 PM

Updated : 24 Aug 2022, 07:59 PM

লাহোর, পাকিস্তান, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান তার গতিবিধির ওপর নজরদারির আদেশকে চ্যালেঞ্জ করে আদালতে যে আবেদন করেছিলেন আদালত তা খারিজ করে দিয়েছে। একজন সরকারি আইনজীবি এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক আব্দুল কাদির খান ২০০৪ সালে পরমাণু কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এসময় ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ার কাছে পরমাণু তথ্য পাচারের কথা তিনি স্বীকার করেন। পরমাণু তথ্য পাচারের ঘটনা ফাঁস হওয়ার পর কাদির খানকে সরকার পাঁচ বছর গৃহবন্দি করে রাখে। গত বছর সরকার তার ওপর নজরদারী কিছুটা শিথিল করে। কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলার বিষয়ে কাদির খানের ওপর এখনও নিষেধাজ্ঞা আছে। নিরাপত্তা বাহিনীর নজরদারির মধ্যে থেকে তাকে বাইরে যেতে হয়। এটর্নি জেনারেল আনোয়ার মনসুর বলেন, 'আদালত আব্দুল কাদিরের গতিবিধি সীমাবদ্ধ রাখার নির্দেশ বহাল রেখেছে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৯০৫ঘ.